ব্রাহ্মণবাড়িয়া, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের আটটির মধ্যে ছয়টি ইউনিটে উৎপাদন সোমবার ভোরে বন্ধ করা হয়েছে।
সঞ্চালন লাইনে ত্র"টি দেখা দেওয়ায় তা করা হয় বলে জানিয়েছেন বিদু্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক।
তিনি সাংবাদিকদের বলেন, "ঝড়ের কারণে সঞ্চালন লাইনে ত্র"টি দেখা দেওয়ায় ভোর ৫টায় ছয়টি ইউনিটে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে।"
বর্তমানে দুটি ইউনিটে উৎপাদন চলছে বলে আব্দুল খালেক জানান।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের আটটি ইউনিটে ৭২৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। বর্তমানে চালু দুটি ইউনিটে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বলে কেন্দ্রের কর্মকর্তারা জানান।
তাপবিদ্যুৎ কেন্দ্রটিতে উৎপাদন প্রায়ই ব্যাহত হয়। অনেক দিন পর চলতি বছরই আটটি ইউনিট একসঙ্গে উৎপাদনে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩২৬ ঘ.
bdnews24