২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে মাসব্যাপী হস্তশিল্প মেলা শুরু

গ্রামীণ ঐতিহ্য রক্ষায় নীলফামারী পৌরসভা মাঠে মাসব্যাপী হস্ত ও কুঠির শিল্প মেলা শনিবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে। বিভিন্ন পণ্যের প্রায় ৭০টি স্টল মেলায় অংশ নিয়েছে। সার্কাস, পুতুল নাচের দল এসেছে মেলা উপলক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2008, 01:13 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

নীলফামারী, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রামীণ ঐতিহ্য রক্ষায় নীলফামারী পৌরসভা মাঠে মাসব্যাপী হস্ত ও কুঠির শিল্প মেলা শনিবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে। বিভিন্ন পণ্যের প্রায় ৭০টি স্টল মেলায় অংশ নিয়েছে। সার্কাস, পুতুল নাচের দল এসেছে মেলা উপলক্ষে। নীলফামারী প্রেসক্লাব আয়োজিত এ মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশিদুল হাসান। শনিবার সন্ধায় মেলার উপদেষ্টা কমিটির সদস্য সাংবাদিক ফজলুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মলয় কুমার রায়, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সোহেল পারভেজ, পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক প্রমোৎ রায় ও সাংবাদিক আতিয়ার বাড্ডা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০৪ ঘ.