চাঁদপুর, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় শনিবার সন্ধ্যায় গাছ চাপায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। প্রবল বর্ষণের সময় একটি আম গাছ উপড়ে বসতঘরের উপর পড়লে এ ঘটনা ঘটে।
নিহতরা হল- মো. সামছুল হক (৩৫) ও তার ছেলে তানজিলা হোসেন (৫)।
শাহরাস্তির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফর ডটকমকে জানান, শনিবার সন্ধ্যায় প্রবল বর্ষণের সময় শাহরাস্তি উপজেলার নিজমেহার গ্রামের সামছুলের হকের বসত ঘরের উপর একটি আম গাছ উপড়ে পড়ে। এতে ঘরে থাকা সামছুল হক ও তার ছেলে তানজিলা হোসেন মারা যায়।
তিনি জানান, ওই সময় ঘরে সামছুলের স্ত্রী ও মেয়ে ছিল। তারা ঘর থেকে বের হতে পারায় বেঁচে গেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৯ ঘ.
bdnews24