২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিটি উপজেলায় একটি করে মডেল স্কুল হবে: ম. তামিম

প্রতিটি উপজেলায় উন্নতমানের একটি করে মডেল স্কুল স্থাপন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ম. তামিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2008, 03:54 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

রাজবাড়ী, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিটি উপজেলায় উন্নতমানের একটি করে মডেল স্কুল স্থাপন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ম. তামিম। শুক্রবার দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলার কসবায় নাদের হোসেন গার্লস হাইস্কুল চত্বরে কবি সুফিয়া কামাল গার্লস হোমের বর্ষপুর্তি এবং মশিয়ার রহমান মিলনায়তনের ভিত্তিপ্রস্তুর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, "বর্তমান সরকার শিক্ষাকে সারাদেশে ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলায় উন্নতমানের একটি করে মডেল স্কুল স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে। খুব শিগগিরই এটি বাস্তবায়িত হবে।" শিক্ষিত, দক্ষ ও মেধাসম্পন্ন মানুষ ছাড়া দেশ গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তিনি। নারী শিক্ষা বিস্তারে উপবৃত্তি প্রকল্প সব সরকারের আমলেই গুরুত্ব পেয়েছে উল্লেখ করে ম. তামিম বলেন, "এ কারণে বাংলাদেশের নারী শিক্ষার প্রসার ঘটেছে।" এভাবে ঐকমত্যের ভিত্তিতে একে অপরকে সঙ্গে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারলে দেশ গঠনে অবশ্যই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো যাবে বলে তিনি মনে করেন। নাদের হোসেন গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিক মোহাম্মদ বদরুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মুহাম্মদ মাহফুজুর রহমান, স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহমুদ হোসেন, বেগম সুফিয়া কামাল হোমস-এর প্রতিষ্ঠাতা মো. হাবিবুর রহমান ও মোহাম্মদ সাইফুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪৮ ঘ.