২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান অ্যাডভোকেট সামাদ

আগামী সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (বাঘা-চারঘাট) আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান জেলা কৃষক লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুস সামাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2008, 12:14 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

রাজশাহী, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (বাঘা-চারঘাট) আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান জেলা কৃষক লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুস সামাদ। তিনি বলেন, "নির্বাচন কমিশন এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ আগামী সংসদ নির্বাচনে স্থানীয়, সৎ ও যোগ্য ব্যক্তিদের মনোনয়ন দেওয়ার ঘোষণা দিয়েছেন। সেই আলোকে আমি রাজশাহী-৫ (বাঘা-চারঘাট) নির্বাচনী এলাকায় নিজ দল আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী।" শুক্রবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে অ্যাডভোকেট সামাদ এ কথা বলেন। আসন্ন সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও সফল করতে তিনি দলীয় সভানেত্রী শেখ হাসিনার সব মামলা প্রত্যাহার এবং স্থায়ী মুক্তিসহ কারাবন্দী আওয়ামী লীগ নেতাকর্মীদের মুক্তি দাবি করেন। সংবাদ সম্মেলনে এ্যাডভোকেট আব্দুস সামাদ নিজেই লিখিত বক্তব্য উপস্থাপন করেন। আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হলে রাজশাহী বাঘা-চারঘাটের উৎপাদিত আম সংরক্ষণ, খয়ের শিল্পের হারানো ঐহিত্য ফিরিয়ে আনা, ইসলামী শিক্ষা এবং পর্যটন কেন্দ্র স্থাপন এবং এলাকার উন্নয়নে কাজ করবেন বলে প্রতিশ্র"তি দেন তিনি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার কেএমএম ইয়াসিন আলী, অ্যাডভোকেট ধীরেন্দ্রনাথ সরকার, বাঘা গবেষণা ও সংস্কৃতি পরিষদের সভাপতি ড. আব্দুস সালাম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০৮ ঘ.