২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার থেকে জাতীয় পার্টির মনোনয়ন ফর্ম বিক্রি শুরু

আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রোববার থেকে জাতীয় পাটি দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করবে। ফর্মের দাম রাখা হয়েছে পাঁচ হাজার টাকা। বনানীর চেয়ারম্যান কার্যালয় থেকে এ ফর্ম সংগ্রহ করা যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2008, 10:07 AM

Updated : 26 Aug 2022, 02:33 PM

ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রোববার থেকে জাতীয় পাটি দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করবে। ফর্মের দাম রাখা হয়েছে পাঁচ হাজার টাকা। বনানীর চেয়ারম্যান কার্যালয় থেকে এ ফর্ম সংগ্রহ করা যাবে। শুক্রবার জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ অক্টোবর পর্যন্ত ফরম সংগ্রহ করা যাবে। ৩১ অক্টোবরের মধ্যে ফরম পূরণ করে জমা দিতে হবে। দলের কোষাধ্যক্ষ অবসরপ্রাপ্ত মেজর মো. খালেদ আখতারের কাছ থেকে নির্ধারিত ফি দিয়ে ফরম সংগ্রহ করা যবে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ১১টায় বনানী কার্যালয়ে এরশাদ নিজে ফরম সংগ্রহ করে এ কার্যক্রমের উদ্বোধন করবেন। আগামী ১৮ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/১৬০০ ঘ.