২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপে আ. লীগ আশ্বস্ত, বিএনপি আশাবাদী

আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে বৃহস্পতিবার দ্বিতীয় দফা সংলাপের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার প্রক্রিয়া শেষ করে এনেছে সরকার। দুপুরে সংলাপের পর আওয়ামী লীগ বলেছে, এর মধ্য দিয়ে তারা আশ্বস্ত হল যে ১৮ ডিসেম্বরই নির্বাচন হবে। আর রাতে বিএনপি বলেছে, সরকারকে ইতিবাচক বলেই মনে হয়েছে তাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2008, 07:24 PM

Updated : 26 Aug 2022, 02:32 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে বৃহস্পতিবার দ্বিতীয় দফা সংলাপের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার প্রক্রিয়া শেষ করে এনেছে সরকার। দুপুরে সংলাপের পর আওয়ামী লীগ বলেছে, এর মধ্য দিয়ে তারা আশ্বস্ত হল যে ১৮ ডিসেম্বরই নির্বাচন হবে। আর রাতে বিএনপি বলেছে, সরকারকে ইতিবাচক বলেই মনে হয়েছে তাদের। এদিন সংলাপের মধ্য দিয়ে সরকার সাবেক দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে নির্বাচনের সময় সর্বোচ্চ রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়ার নীতিগত সিদ্ধান্তের কথা জানিয়েছে। দল দুটির সঙ্গে সংলাপের পর বিকেল ও রাতে আলাদাভাবে যৌথ সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানিয়েছেন সরকারের উপদেষ্টারা। এতে সরকারের পক্ষে বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, আওয়ামী লীগের পক্ষে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। আওয়ামী লীগের সঙ্গে সংলাপের পর হোসেন জিল্লুর বলেন, "সংলাপ প্রক্রিয়া প্রায় সমাপ্তির পথে। এখন সুনির্দিষ্ট কিছু বিষয়ে আলোচনা হচ্ছে। এখনো আমাদের মধ্যে অবস্থানগত দূরত্ব আছে। তবে আলোচনা ও নীতির ভিত্তিতে এগুলো সমাধানযোগ্য।" আর বিএনপির সঙ্গে সংলাপের পর রাতে তিনি বলেছেন, "বিএনপির সাত দফা প্রস্তাবের মধ্যে ছয়টি বিষয়ে ঐকমত্য হয়েছে। উপজেলা নির্বাচনের তারিখ পেছানোর বিষয়ে আরও আলোচনা হবে।" সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, "আজ প্রায় তিন ঘণ্টা আলোচনা হয়েছে। খোলামেলা আলোচনা হয়েছে এবং তা ফলপ্রসূ হয়েছে। কিছু বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বাকিগুলো পরে হবে।" অন্যদিকে খোন্দকার দেলোয়ার বলেছেন, "আমাদের ছয়টি দাবি সরকার নীতিগতভাবে মেনে নিয়েছে। উপজেলা নির্বাচন পেছানোর দাবি নিয়ে তারা আরও আলোচনা করবে। সরকার তার প্রতিশ্র"তি দ্রুত বাস্তবায়ন করবে এটাই আমরা আশা করছি। সরকারের মধ্যে আমরা ইতিবাচক মনোভাব লক্ষ্য করেছি।" দুই সংবাদ সম্মেলনে সাংবাদিকরা বাণিজ্য উপদেষ্টার কাছে জানতে চান- শেখ হাসিনা ও খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন কি না। সরাসরি এর জবাব না দিয়ে উপদেষ্টা শেখ হাসিনার ক্ষেত্রে বলেন, "আওয়ামী লীগ সভানেত্রী রাজনৈতিক অঙ্গনে খুবই গুরুত্বপূর্ণ। তাকে আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দেওয়াটা বড় কথা। যা ইতোমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। অন্য বিষয়গুলো আইনিপ্রক্রিয়ার মাধ্যমে শেষ হবে।" খালেদার ক্ষেত্রে তিনি বলেন, "খালেদা জিয়া তার দলের নেতৃত্ব দেবেন, দলকে নির্বাচনের দিকে এগিয়ে নিয়ে যাবেন- এতে কোনো বাধা নেই। তার রাজনীতিতে থাকার বিষয়টি ডিসাইডেড। বাকি বিষয়গুলো আইনিপ্রক্রিয়ার মাধ্যমে শেষ হবে।" দুই নেত্রীকে নির্বাচনের সময় সর্বোচ্চ রাষ্ট্রীয় নিরাপত্ত দেয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দুপুরে হোসেন জিল্লুর বলেন, "আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সর্বোচ্চ রাষ্ট্রীয় নিরাপত্তা দেয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে উপদেষ্টা পরিষদের বৈঠকে।" জরুরি অবস্থা পুরোপুরি তুলে নেয়ার আওয়ামী লীগের দাবির ব্যাপারে হোসেন জিল্লুর বলেন, "বাস্তবতার প্রয়োজনে যা কিছু করা দরকার সরকার তা করবে। বিধিনিষিধের ভার মাথায় নিয়ে কোনো দলের নেতাকর্মী রাজনৈতিক প্রচারণায় নামুক- আমরা তা চাই না। আবার এটাও চাই না যে, কোনো ভোটার তার ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে বাধার মুখে পড়