২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ যাবৎ প্রণীত আইন নিয়ে সিডি ও ওয়েবসাইট

১৮৩৬ থেকে ২০০৭ সালের জানুয়ারি পর্যন্ত প্রণীত আইন নিয়ে বই আকারে প্রকাশিত 'বাংলাদেশ কোড' ও সর্বশেষ প্রণীত আইনগুলো নিয়ে 'লজ অফ বাংলাদেশ' শিরোনামে সিডি ও এ বিষয়ে একটি ওয়েবসাইট প্রকাশ করতে যাচ্ছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2008, 03:17 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৮৩৬ থেকে ২০০৭ সালের জানুয়ারি পর্যন্ত প্রণীত আইন নিয়ে বই আকারে প্রকাশিত 'বাংলাদেশ কোড' ও সর্বশেষ প্রণীত আইনগুলো নিয়ে 'লজ অফ বাংলাদেশ' শিরোনামে সিডি ও এ বিষয়ে একটি ওয়েবসাইট প্রকাশ করতে যাচ্ছে সরকার। আগামী ২৫ অক্টোবর প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ এই ওয়েবসাইট ও সিডির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বৃহস্পতিবার তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে আইন সচিব কাজী হাবিবুল আউয়াল এ কথা জানান। তিনি বলেন, "সিডি ও ওয়েবসাইট প্রকাশিত হলে বাংলাদেশের সর্বশেষ আইন ও সংশোধিত আইন সবার হাতের নাগালে চলে আসবে। এতে দেশের মানুষের উপকার হবে এবং জনপ্রশাসন আরো গতিশীল হবে।" সচিব জানান, স্বাধীনতা লাভের পরপরই 'বাংলাদেশ কোড' প্রকাশের প্রথম উদ্যোগ নেয়া হয়। এর ধারাবাহিকতায় ১৮৩৬ সাল থেকে ১৯৩৮ সাল পর্যন্ত প্রণীত আইনগুলো সংকলিত করে ১৯৭৭ থেকে ১৯৮৮ সালের মধ্যে মোট ১১টি ভলিউমে 'বাংলাদেশ কোড' প্রকাশ করা হয়। দীর্ঘ বিরতির পর ২০০৭ সালের জানুয়ারি পর্যন্ত প্রণীত আইনগুলো প্রয়োজনীয় হালনাগাদ করে কালানুক্রমিক সাজিয়ে মোট ৩৮টি ভলিউম একই বছরের ১২ই নভেম্বর 'বাংলাদেশ কোড' এর পরবর্তী সংস্কারণ প্রকাশ করা হয়। তিনি জানান, ১৮৩৬ সাল হতে ২০০৭ সালের জানুয়ারি পর্যন্ত প্রণীত আইনগুলো হালনাগাদ করে কালানুক্রমিকভাবে সাজিয়ে মোট ৯৫৬টি আইন নিয়ে প্রকাশিত ৩৮ ভলিউমের 'বাংলাদেশ কোড' পিডিএফ ফরম্যাটে ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়া সিডিতে ১৮৩৬ হতে ২০০৮ সালের অক্টোবর পর্যন্ত প্রণীত আইনসমূহ হালনাগাদ করে টেক্সট ফরম্যাটে প্রকাশ করা হবে। এ সম্পর্কে আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ( "http://www.minlaw.gov.bd/" "_blank") তথ্য জানানো হবে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/এমএইচবি/২১০২ ঘ.