২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সভায় জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নির্বাহী কমিটির বিশেষ সভায় দলের নেতারা নির্বাচনের আগে জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2008, 12:56 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

ব্রাহ্মণবাড়িয়া, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নির্বাহী কমিটির বিশেষ সভায় দলের নেতারা নির্বাচনের আগে জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। বিএনপির সহসভাপতি বেগম রাবেয়া চৌধুরী বলেন, "বিএনপি মুক্ত পরিবেশে নির্বাচন করতে চায়। নির্বাচনের আগে অবশ্যই জরুরি আইন তুলে নিতে হবে।" বৃহস্পতিবার দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি উকিল আবদুস সাত্তার ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মুসফিকুর রহমান, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট হারুন আল রশীদ, চট্রগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান, সাবেক সাংসদ শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, জয়নাল আবেদীন ফারুক প্রমুখ। রাবেয়া চৌধুরী বলেন, "দেশে এখন যে অবস্থা চলছে তা আর চলতে দেওয়া যায় না।" তবে মুক্ত অবস্থা ছাড়া জনগণ নির্বাচন মেনে নিবে না বলে তিনি মন্তব্য করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫০ ঘ.