২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে 'চরমপন্থী' নিহত

কুষ্টিয়ার স্বস্তিপুর ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামে বুধবার রাতে পুলিশের সঙ্গে একদল সন্ত্রাসীর কথিত বন্দুকযুদ্ধে আব্দুল মজিদ ওরফে মজিদ (৩৭) নামে এক 'চরমপন্থী' নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2008, 10:47 AM

Updated : 26 Aug 2022, 02:33 PM

কুষ্টিয়া, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুষ্টিয়ার স্বস্তিপুর ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামে বুধবার রাতে পুলিশের সঙ্গে একদল সন্ত্রাসীর কথিত বন্দুকযুদ্ধে আব্দুল মজিদ ওরফে মজিদ (৩৭) নামে এক 'চরমপন্থী' নিহত হয়েছেন। কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল উদ্দিন সরদার জানান, নিহত মজিদ নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন গণমুক্তি ফৌজের ক্যাডার। তার বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর গ্রামে। মজিদের বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় হত্যা, অপহরণ, চাঁদাবাজিসহ দশটি মামলা রয়েছে। তিনি জানান, সদর উপজেলার বালিয়াপাড়া গ্রামের মাঠে গণমুক্তি ফৌজের ক্যাডাররা বৈঠক করছেন- এ খবর পেয়ে পুলিশের একটি দল বুধবার রাত সাড়ে ৩ টার দিকে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। দুপক্ষের বন্দুকযুদ্ধের একপর্যায়ে মজিদ নিহত হন। বৃহস্পতিবার সকালে নিহতের লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসি জানান, ঘটনাস্থল থেকে পুলিশ একটি দো-নলা বন্দুক ও আট রাউন্ড গুলি উদ্ধার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৪২ ঘ.