ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেলামাইন যুক্ত ৮টি ব্র্যান্ডের গুঁড়ো দুধের প্রদর্শনী ও বিক্রি বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
আটটি ব্র্যান্ড হল- অস্ট্রেলিয়ার ডিপ্লোমা, রেডকাউ, ডেনমার্কের ডানো ফুলক্রিম, চীন থেকে আমদানিকৃত ইয়াশলি-১, ইয়াশলি-২, সুইট বেবি-২, নিডো ফর্টিফাইড ইন্সট্যান্ট এবং অ্যানলিন।
পাশাপাশি এসব গুঁড়ো দুধ বিক্রয় বন্ধে সরকারে কেন এতোদিন উদ্যোগ নেয়নি আগামী চার সপ্তাহের মধ্যে তার কারণ দর্শাতেও বলেছে আদালত।
মানবাধিকার সংগঠন 'হিউমান রাউটস অ্যান্ড পিচ ফর বাংলাদেশ' সহ আটজনের দায়ের করা এক জনস্বার্থ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর বেঞ্চ এ আদেশ দেয়।
সরকারের স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব, বাণিজ্য সচিব, স্বাস্থ্য সচিব, রাজস্ব বোর্ড (এনবিআর)'র চেয়ারম্যান, আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান, বিএসটিআই'র মহাপরিচালক এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)'র প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।
আদেশের পর রিটকারীর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনজুর মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মেলামাইনযুক্ত এসব গুঁড়ো দুধ শিশুদের স্বাস্থের জন্য ক্ষতিকর। কিন্তু এগুলোর বিক্রি বন্ধে সরকার কোন ব্যবস্থা নেয়নি। বিদেশে পরীক্ষার জন্য এসব দুধ পাঠানো হয়েছে। ওই রিপোর্ট না আসা পর্যন্ত এ দুধগুলোর বিক্রি ও প্রদর্শনী বন্ধের নির্দেশ দিয়েছে আদালত।"
তিনি আরো বলেন, " হাইকোর্টের আদেশ অনুযায়ী অবিলম্বে সরকারকে বাজার থেকে এসব গুঁড়ো দুধ সরিয়ে ফেলতে হবে।"
এর আগে শুনানিতে তিনি বলেন, "শিশুরাই দেশের ভবিষ্যৎ। তাদের স্বাস্থ্যের নিরাপত্তার জন্য মেলামাইনযুক্ত গুঁড়ো দুধ বিক্রয় বন্ধ করা প্রয়োজন। তা না হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পঙ্গু হয়ে পড়বে।"
অ্যাডভোকেট মনজুর মোর্শেদ শুনানিতে আরো বলেন, "মেলামাইনযুক্ত গুঁড়ো দুধ খেয়ে বিদেশে অনেক শিশু মারা গেছে। তারপরও সরকার বাংলাদেশে এসব গুঁড়ো দুধ বিক্রি বন্ধ করেনি। আমাদের জীবনের নিরাপত্তা বিঘি
bdnews24