২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সাত সিএনজি অটোরিকশা চোর গ্রেপ্তার

নগরী ও জেলার বিভিন্ন স্থান থেকে বুধবার সিএনজি আটোরিকশা চোরদের একটি দলের নেতাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2008, 04:07 PM

Updated : 26 Aug 2022, 02:32 PM

চট্টগ্রাম, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরী ও জেলার বিভিন্ন স্থান থেকে বুধবার সিএনজি আটোরিকশা চোরদের একটি দলের নেতাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সাতরাস্তার মোড় থেকে দলনেতা মিন্টুকে (৩০) ৪০ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়। তার তথ্য অনুযায়ী ছয় সহযোগীকে গ্রেপ্তার করা হয় নগরীর একটি হোটেল ও জেলার বিভিন্ন স্থান থেকে। গ্রেপ্তার অপর ছয়জন হল- আবদুল হক মিয়া (৪০), মো. রাসেল (২৯), আবুল কাশেম (৩০), নুর হোসেন কবির, বাবুল (৪০) ও সরোয়ার জামান রনি (১৮)। অভিযানে নেতৃত্ব দেওয়া কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চক্রটিকে ধরতে গত কয়েক মাস থেকে পুলিশ চেষ্টা করছিল। গত ১০ অক্টোবর কামরুল ইসলাম নামে এক ব্যক্তির একটি অটোরিকশা চুরি করে তার কাছ থেকে মোবাইল ফোনে ৭০ হাজার টাকা দাবি করে মিন্টু। এরই সূত্র ধরে মিন্টুকে সাতরাস্তার মাথার মোড় থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার বিকেলে পুলিশ হেফাজতে মিন্টু সাংবাদিকদের জানায়, নগরীতে মান্নান, রফিক, হারুন ও মনিরের নেতৃত্বে চারটি গ্র"প অটোরিকশা চুরির সঙ্গে জড়িত। সে প্রতিটি দলের সঙ্গে চুক্তিতে কাজ করত। মিন্টু জানায়, তার দলের সদস্যরা র‌্যাব বা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অটোরিকশার যাত্রী সেজে চলাচলের সময় কৌশলে চালককে টাকা ভাংতি করতে পাঠিয়ে তা চুরি করত। কোনো কোনো মাসে তার দল ২৫টি অটোরিকশাও চুরি করেছে। পরে এগুলো চট্টগ্রামের তিনটি স্থানে এবং ফেনীতে নিয়ে যেত। এরপর মালিকদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করে বড় অংকের টাকার বিনিময়ে ফেরত দিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এসএনডি/২২০০ ঘ.