২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভুয়া র‌্যাব সদস্য ও পলাতক আসামি গ্রেপ্তার

র‌্যাব সদস্য পরিচয়ে চাঁদা আদায়সহ সন্ত্রাসী কাজে জড়িত থাকার অভিযোগে বুধবার দুপুরে নগরীর চান্দগাঁওয়ের সানোয়ারা আবাসিক এলাকা থেকে মনিরুজ্জামান (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এছাড়া নগরীর হালিশহর থেকে খুনের মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2008, 03:57 PM

Updated : 26 Aug 2022, 02:32 PM

চট্টগ্রাম, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র‌্যাব সদস্য পরিচয়ে চাঁদা আদায়সহ সন্ত্রাসী কাজে জড়িত থাকার অভিযোগে বুধবার দুপুরে নগরীর চান্দগাঁওয়ের সানোয়ারা আবাসিক এলাকা থেকে মনিরুজ্জামান (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এছাড়া নগরীর হালিশহর থেকে খুনের মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব- ৭ এর স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মনিরুজ্জামান ও তার সহযোগী তৈয়ব শেখ (৫২) সানোয়ারা আবাসিক এলাকার নুর কর্মকর্তার বাসায় র‌্যাব সদস্য পরিচয় দিয়ে চাঁদাবাজির সময় এ অভিযান চালানো হয়। অভিযানকালে তৈয়ব শেখ পালিয়ে গেলেও মনিরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। মনিরুজ্জামানের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে। তিনি আরো জানান, মনিরুজ্জামান ও তৈয়ব দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন স্থানে র‌্যাবের পোশাক পরে চাঁদাবাজি করত। এ ঘটনায় চান্দগাঁও থানায় একটি মামলা হয়েছে। এদিকে, বুধবার সকাল সাড়ে ১০টায় নগরীর হালিশহরের সবুজবাগ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে খুনের মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা। গ্রেপ্তারকৃত শাহ আলমের (২২) বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলায়। র‌্যাব কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, কেন্দুয়া থানায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/টিএইচ/এসএনডি/২১৫৫ ঘ.