ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের ১২৫ জন সহকারী সচিব পর্যায়ের কর্মকর্তাকে বুধবার জ্যেষ্ঠতা দেয়া হয়েছে। এছাড়া উপ-সচিব পদমর্যাদার তিনজন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওএসডি) পদায়ন করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয় এসব আদেশ জারি করে।
তিন ওএসডি উপ-সচিবের মধ্যে মজিবর রহমানকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য, জাকিরুল ইসলামকে স্পারসো'র সচিব এবং জাকির হোসেন কামালকে রাজশাহী রেশম বোর্ডের সদস্য হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কর্মরত ১২৫ জন সহকারী সচিব পর্যায়ের কর্মকর্তাকে জ্যেষ্ঠতা দিয়ে সিনিয়র সহকারী সচিব করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এমএইচবি/২১৩৪ ঘ.
bdnews24