ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাউল ভাস্কর্য অপসারণের প্রতিবাদ ও তা পুনঃস্থাপনের দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে বুধবারও কর্মসূচি পালিত হয়েছে। মুক্তাঙ্গনে 'আমরা মুক্তিযোদ্ধার সন্তান' নামের একটি সংগঠন ইসলামী ঐক্যজোটের সভাপতি মুফতি ফজলুল হক আমিনীর কুশপুত্তলিকা দাহ করতে চাইলে পুলিশ তা ছিনিয়ে নেয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে সচেতন শিল্পী সমাজ এবং কেন্দ্রীয় শহীদ মিনারে উদীচী শিল্পী গোষ্ঠী প্রতিবাদী অনুষ্ঠান করে ভাস্কর্য পুনঃস্থাপন ও মৌলবাদীদের প্রতিরোধের ডাক দেয়।
মুক্তাঙ্গনে 'আমরা মুক্তিযোদ্ধার সন্তান' নামের একটি সংগঠন মানববন্ধন ও সমাবেশ করে। এ সময় তারা আমিনীর কুশপুত্তলিকা দাহ করতে চাইলে পুলিশ বাধা দেয় এবং কুশপুত্তলিকা ছিনিয়ে নেয়। পুলিশ তাদের ব্যানারও নিয়ে যায়। পুলিশের সাথে ধাক্কাধাক্কিতে এ সময় সংগঠনের সহ-সভাপতি গাজী শফিকুল ইসলাম আহত হন।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বাউল ভাস্কর্য পুনঃস্থাপন, বাংলাদেশের সকল ভাস্কর্য ভেঙ্গে ফেলার হুমকি দেওয়ার জন্য আমিনীর শাস্তি দাবি করে সংগঠনটি।
বিকালে চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে সচেতন শিল্পী সমাজের ব্যানারে চারুকলার শিক্ষার্থীরা সাদা কাপড়ে প্রতিবাদী চিত্রাঙ্কন এবং সন্ধ্যায় বকুলতলায় প্রতিবাদী তথ্যচিত্র প্রদর্শন করেছে। এছাড়াও বকুলতলায় প্রতিবাদী গান পরিবেশন করা হয়।
বিকেল পাঁচটায় কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী ভাস্কর্য অপসারণের প্রতিবাদ তা পুনঃস্থাপনের দাবি জানায়।
উদীচীর সহ-সাধারণ সম্পাদক হাবীবুল আলম জানান, বিকেলে অনুষ্ঠানস্থলে উদীচীর হারমোনিয়াম ও তবল নিয়ে আসার সময় দোয়েল চত্বরের সামনে পুলিশ তাদের বাধা দেয়। অবশ্য কিছুক্ষণ পরে ছেড়ে দেয়।
তিনি বলেন, "প্রতিবাদী অনুষ্ঠান করার জন্যে আজ আমাদের জবাবদিহি করতে হচ্ছে। যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে এর যাত্রা হয়েছে তা আজ ভুলুন্ঠিত। ধর্মীয় সা
bdnews24