২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় মং রাজা নিহত

খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের পাগলা পাড়া এলাকায় বুধবার ভোরে সড়ক দুর্ঘটনায় খাগড়াছড়ি পার্বত্য জেলার মং সার্কেল চিফ রাজা পাইহলা প্র" চৌধুরীসহ (৫৩) দু'জন নিহত এবং অন্তত ২৭ জন আহত হয়েছেন। (আরো তথ্যসহ- ২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2008, 05:03 AM

Updated : 26 Aug 2022, 02:32 PM

খাগড়াছড়ি, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের পাগলা পাড়া এলাকায় বুধবার ভোরে সড়ক দুর্ঘটনায় খাগড়াছড়ি পার্বত্য জেলার মং সার্কেল চিফ রাজা পাইহলা প্র" চৌধুরীসহ (৫৩) দু'জন নিহত এবং অন্তত ২৭ জন আহত হয়েছেন। (আরো তথ্যসহ- ২) দুর্ঘটনায় নিহত আরেকজন হলেন খাগড়াছড়ি শহরের কলেজ গেইট এলাকার মালেকা বেগম (৩৭)। আহতদের একজন হলেন রাজার ছেলে সাচিংপ্র" চৌধুরী। তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের রামগড় ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খাগড়াছড়ির জেলা প্রশাসক এ কে এম খায়রুল আলম টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর সোয়া ৬টার দিকে ঢাকা থেকে খাগড়াছড়িগামী সৌদিয়া পরিবহনের একটি বাস রাস্তার পাশে প্রায় আড়াইশ ফুট গভীর খাদে পড়ে যায়। আমাদের খাগড়াছড়ি প্রতিনিধি চাইথোয়াই মারমা প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে জানান, সৌদিয়া পরিবহনের বাসটি রামগড় পৌঁছানোর পর এস আলম পরিবহনের আরেকটি বাসকে অতিক্রম করতে গিয়ে রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে রামগড় বিডিআর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মং রাজাসহ আহতদের উদ্ধার করে রামগড় হাসপাতালে নিয়ে যায়। এর কিছুপরে চিকিৎসাধীন অবস্থায় পাইহলা প্র" চৌধুরী ও মালেকা বেগম মারা যান। মং রাজার পরিবারের সদস্যরা জানান, অস্ট্রেলিয়া সফর শেষে মঙ্গলবার রাতে ঢাকা পৌঁছান পাইহলা প্র" চৌধুরী। এরপর রাতের বাসে তিনি খাগড়াছড়ি ফিরছিলেন। দুর্ঘটনার খাগড়াছড়ি জেলায় শোকের ছায়া নেমে আসে। সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ রাজার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মৃত্যুর সময় রাজা স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। হেডম্যান পাড়ায় নিজ রাজবাড়িতে আগামী ২৭ অক্টোবর মং রাজার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। এজন্য সাবেক যুগ্ম সচিব উগ্যজেন মগকে আহ্বায়ক ও চাইথোঅং মারমাকে সদস্য সচিব করে ১০১ জনের কমিটি করা হয়েছে। জেলা প্রশাসক জানান, অন্ত্যেষ্টিক্রিয়ার আগ পর্যন্ত পাইহলা প্র" চৌধুরীর মরদেহ হিমাগারে সংরক্ষণ করা হবে। এদিকে, পাইহলা প্র" চৌধুরীর মৃত্যুর পর মং সার্কেলে অস্থায়ীভাবে রাজার দায়িত্ব রাণী মাধবী লতা চৌধুরীকে দেওয়া হচ্ছে বলে ওই জনগোষ্ঠীর নেতৃস্থানীয়রা জানিয়েছেন। মং রাজার মৃত্যুতে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ, তার বিশেষ সহকারী রাজা দেবাশীষ রায়, বোমাং সার্কেলের রাজা অংসুইপ্র" চৌধুরী শোকপ্রকাশ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/২০১৫ ঘ.