২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চার উপ সচিব পদে রদবদল

প্রশাসনের চারজন উপ-সচিব, দু'জন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ও পাঁচজন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পদে মঙ্গলবার রদবদল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2008, 05:28 PM

Updated : 26 Aug 2022, 02:32 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের চারজন উপ-সচিব, দু'জন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ও পাঁচজন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পদে মঙ্গলবার রদবদল করা হয়েছে। যশোরের উপ-মহা কারা পরিদর্শক হিসেবে প্রেষণে কর্মরত উপ-সচিব আবুল কাসেম, পটুয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) উপ-সচিব মনির হোসেন এবং প্রাথমিক ও গণশিা মন্ত্রণালয়ের উপ-সচিব আবিদুর রহমানকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। প্রাথমিক শিা অধিদপ্তরের পরিচালক আব্দুল কাশেম ভূঁইয়াকে প্রাথমিক ও গণশিা মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া, সংস্থাপন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহিদুল ইসলামকে রাজবাড়ীর পাংশা ও বিসিএস (প্রশাসন) একাডেমির উপ-পরিচালক আল মামুন মোরশেদকে রংপুরের বদরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ করা হয়েছে। রাজবাড়ীর পাংশার ইউএনও কামাল উদ্দিন বিশ্বাসকে পার্বত্য রাঙ্গামাটির বিলাইছড়ি, নওগাঁর আত্রাইয়ের ইউএনও গৌতম কুমারকে নেত্রকোনার খালিয়াজুরি এবং রাঙ্গামাটির বিলাইছড়ির ইউএনও হাবিবুর রহমানকে নওগাঁর আত্রাইয়ের ইউএনও হিসেবে বদলি করা হয়েছে। এদিকে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সনৎ কুমার সাহা এবং বরগুনার এডিএম শাহেদ আলীকে প্রত্যাহার করা হয়েছে। সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার ওই দুই কর্মকর্তাকে সংস্থাপন মন্ত্রণালয়ের সচিবালয় শাখার ন্যস্ত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/১১২০ ঘ.