২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'নিপীড়ক' শিক্ষককে জুতাপেটার দায়ে জাবির ৬ শিক্ষার্থী সাময়িক বহিষ্কৃত

যৌন হয়রানির অভিযোগ ওঠা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছানোয়ার হোসেনকে মারধর ও জুতাপেটা করার দায়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ছয় শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। (আরও তথ্যসহ-৩)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2008, 05:21 PM

Updated : 26 Aug 2022, 02:32 PM

আমিনূর রহমান রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌন হয়রানির অভিযোগ ওঠা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছানোয়ার হোসেনকে মারধর ও জুতাপেটা করার দায়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ছয় শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি ছানোয়ার হোসেন মঙ্গলবার বিভাগে গেলে শিক্ষার্থীরা তাকে প্রতিরোধ করে। এক পর্যায়ে তাকে মারধর ও জুতাপেটা করা হয়। এরপর ছানোয়ার হোসেনের পক্ষ নিয়ে ছাত্রদল ও ছাত্রলীগের নেতা-কর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কল্লোল বণিকসহ অন্তত ১০ জন আহত হয়। ছাত্রদল ও ছাত্রলীগের নেতা-কর্মীরা নাট্যতত্ত্ব বিভাগের কয়েকটি কক্ষও ভাংচুর করে। ঘটনার পর ছানোয়ার হোসেনের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভা ডাকেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মুনিরুজ্জামান। রাত সাড়ে ১০টার দিকে সভা শেষে সিন্ডিকেট সদস্য মো. আশরাফ উদ্দিন খান সাংবাদিকদের বলেন, সানোয়ার হোসেন লিখিত অভিযোগের ভিত্তিতে ছয়জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এরা হলেন- নাজমুল ইসলাম অনিক, শাহাদাত উল্লাহ রুমন, চিন্ময়ী গুপ্তা, পুতুল, সুমি ও শারমীন। সিন্ডিকেট সভা ঘটনা তদন্তের জন্য প্রক্টোরিয়াল বডিকে এক মাসের সময় বেঁধে দিয়েছে। এ সময় পর্যন্ত বা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ছয় শিক্ষার্থী ক্লাস বা পরীক্ষায় অংশ নিতে পারবে না বলে জানান আশরাফ উদ্দিন খান। সভায় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক আফসার আহমেদের কক্ষ ভাঙচুরের জন্য দায়ীদের সনাক্ত করে দ্রুত ব্যবস্থা নিতে প্রক্টোরিয়াল বডিকে নির্দেশ দেওয়া হয়। নিজ বিভাগের শিক্ষার্থীর পক্ষ থেকে ওঠা যৌন হয়রানির অভিযোগ আসার প্রায় ছয় মাস পর মঙ্গলবার দুপুর ১২টার দিকে ছানোয়ার হোসেন নাট্যতত্ত্ব বিভাগে আসেন। ওই সময় শিক্ষার্থীরা তাকে ধাওয়া করে। ধাওয়ার মুখে ছানোয়ার শিক্ষক লাউঞ্জে ঢুকে পড়েন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তখন লাউঞ্জ থেকে তাকে টেনে বের করে বাইরে এনে মারধর করে। একদল ছাত্রী জুতাপেটা করে ছানোয়ার হোসেনকে। তখন প্রত