২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালন ভাস্কর্য অপসারণের প্রতিবাদে নাটোরে মানববন্ধন

রাজধানীর জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে লালন ভাস্কর্য অপসারণের প্রতিবাদে নাটোরে মঙ্গলবার বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং বাংলাদেশ মহিলা পরিষদ যৌথভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2008, 01:12 PM

Updated : 26 Aug 2022, 02:32 PM

নাটোর, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে লালন ভাস্কর্য অপসারণের প্রতিবাদে নাটোরে মঙ্গলবার বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং বাংলাদেশ মহিলা পরিষদ যৌথভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। নাটোর মাদ্রাসা মোড়ে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন নাটোর জেলা সংসদের আহ্বায়ক বুলবুল আহমেদ, যুগ্ম আহ্বায়ক অরিন্দম সিরাজী হিজল ও মহিলা পরিষদ নাটোর জেলা শাখার সভানেত্রী দিলারা বেগম পারুল। বক্তারা অবিলম্বে বাউল ভাস্কর্য পুনঃস্থাপন এবং অপসারণকারীদের বিচার দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০১ ঘ.