২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমিটি গঠন নিয়ে চাঁদপুরে ছাত্রদলের এক গ্র"পের ভাংচুর

চাঁদপুরে ছাত্রদলের উপজেলা, পৌরসভা ও কলেজ কমিটি গঠন নিয়ে একটি গ্র"পের কর্মীরা মঙ্গলবার সকালে চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের অফিস কক্ষ ও একটি দোকান ভাংচুর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2008, 10:38 AM

Updated : 26 Aug 2022, 02:32 PM

চাঁদপুর, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরে ছাত্রদলের উপজেলা, পৌরসভা ও কলেজ কমিটি গঠন নিয়ে একটি গ্র"পের কর্মীরা মঙ্গলবার সকালে চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের অফিস কক্ষ ও একটি দোকান ভাংচুর করেছে। সকাল ১১টার দিকে কলেজের বাংলা বিভাগের অফিস কক্ষে গাছের কয়েকটি ফুলের টব ও টেবিলের কাচ ভাংচুর করে। এরপর তারা শহরের হকার্স মার্কেটে জেলা ছাত্রদল সভাপতি মানিকুর রহমান মানিকের শুভ এন্টারপ্রাইজ-এ ভাংচুর চালায়। চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফর ডটকমকে বলেন, "বহিরাগত ছাত্ররা কলেজের বাংলা বিভাগে এসে এমনটি করেছে। আমি বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানাই। পুলিশ আসার পর তারা চলে যায়।" তিনি জানান, ছাত্রদল নেতা বাহার গ্র"পের ছেলেরা এমনটি করেছে। শুভ এন্টারপ্রাইজ এর পার্শ্ববর্তী একজন ব্যবসায়ী বলেন, বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ ছাত্রদলের একদল উশৃঙ্খল কর্মী শুভ এন্টারপ্রাইজের সার্টার ভাংচুর করে। চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফর ডটকমকে বলেন, "আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে চাঁদপুর সরকারি কলেজ এবং শুভ এন্টারপ্রাইজে গিয়ে পরিস্থিতি শান্ত করি। তবে এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি।" চাঁদপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার বলেন, "উপজেলা, পৌরসভা ও কলেজ পর্যায়ে ছাত্রদলের যে কমিটি গঠন করা হয়েছে তাতে যারা স্থান পায়নি তারাই এ কাজটি করতে পারে। এজন্য তারাই দায়ী। এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।" এ ব্যাপারে চাঁদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম কাজী জুয়েলের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেও কথা বলা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৩১ ঘ.