২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ মাসেই স্থানীয় সরকার কমিশন: ইকবাল

এ মাসের মধ্যেই স্থানীয় সরকার কমিশন গঠনের আশা করছেন স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল। মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যালয়ে প্রবেশের সময় সাংবাদিকদের তিনি বলেন, "কমিশনের চেয়ারম্যান ও সদস্য নিয়োগের একটি সারসংক্ষেপ প্রধান উপদেষ্টার মাধ্যমে রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2008, 06:47 AM

Updated : 26 Aug 2022, 02:32 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এ মাসের মধ্যেই স্থানীয় সরকার কমিশন গঠনের আশা করছেন স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল। মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যালয়ে প্রবেশের সময় সাংবাদিকদের তিনি বলেন, "কমিশনের চেয়ারম্যান ও সদস্য নিয়োগের একটি সারসংক্ষেপ প্রধান উপদেষ্টার মাধ্যমে রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হয়েছে। এছাড়া সচিব কমিটির বৈঠকে কমিশন গঠনের বিষয়টি অনুমোদন করা হয়েছে। এখন রাষ্ট্রপতির অনুমোদন পেলেই কমিশন গঠন করা হবে।" আগামী ১ নভেম্বর থেকেই কমিশন কাজ শুরু করতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি। উপদেষ্টা বলেন, "কমিশনের চেয়ারম্যান, সদস্য, কর্মকর্তা ও কর্মচারীর বেতন ভাতার বিষয়টি ইতোমধ্যেই অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে নিষ্পত্তি করা হয়েছে।" এ কমিশনে কারা থাকবেন সে বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার উপদেষ্টা বিস্তারিত কিছু বলেননি। শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে সরকারের সংলাপ প্রসঙ্গে জানতে চাইলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এ উপদেষ্টা বলেন, "শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে সংলাপের বিষয়ে সরকার আশাবাদী।" গত মে মাসে তিন সদস্যের কমিশন গঠনে প্রথম পদক্ষেপ নেওয়া হয়। এ কমিশন প্রতিষ্ঠার মাধ্যমে গ্রাম আদালত আইন ২০০৬ এর অধীনে গঠিত গ্রাম আদালত ও ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের অধীনে প্রতিষ্ঠিত স্থানীয় সাালিশ পরিষদ আরো শক্তিশালী হবে বলে আশা করা যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/জিএনএ/১২৩৯ ঘ.