ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুবাইয়ে রোববার থেকে শুরু হওয়া তথ্য প্রযুক্তি মেলায় বাংলাদেশের ছয়টি কোম্পানি অংশ নিচ্ছে।
সোমবার দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, দুবাই ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে রোববার থেকে 'গালফ ইনফরমেশন টেকনোলজি এক্সিবিশন' (জিআইটিইএক্স) শুরু হয়েছে। এ মেলা চলবে আগামী ২৩ অক্টোবর পর্যন্ত।
বিশ্বের তৃতীয় বৃহত্তম এই তথ্য প্রযুক্তি মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো হলো- এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, এটিআই লিমিটেড, বাংলাদেশ ইন্টারনেট প্রেস লিমিটেড, ডাটাবিজ ইঙ্ক, ডিভাইন আইটি লিমিটেড ও লিডসফট বাংলাদেশ লিমিটেড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/জেকে/এমএইচবি/২৩০২ ঘ.
bdnews24