২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি জাতির জন্য কল্যাণকর হবে: রাজা দেবাশীষ

আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিসহ ১০ দফা দাবি পুরণ করা হলে তা বাঙালি জাতির জন্য কল্যাণকর ও গৌরবের বিষয় হবে বলে মনে করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি ব্যারিস্টার রাজা দেবাশীষ রায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2008, 03:19 PM

Updated : 26 Aug 2022, 02:32 PM

রাজশাহী, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিসহ ১০ দফা দাবি পুরণ করা হলে তা বাঙালি জাতির জন্য কল্যাণকর ও গৌরবের বিষয় হবে বলে মনে করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি ব্যারিস্টার রাজা দেবাশীষ রায়। তিনি বলেন, "সাংবিধানিক অধিকার পেলে আদিবাসীরা বাঙালি জাতির সঙ্গে সম্পৃক্ত হবেন।" সোমবার বিকেলে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে আদিবাসী ছাত্র পরিষদের দুই দিনব্যাপী প্রথম কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রাজা দেবাশীষ একথা বলেন। সম্মেলন উদ্বোধন করেন কথাশিল্পী হাসান আজিজুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে রাজা দেবাশীষ বলেন, "আদিবাসীদের ১০ দফা দাবিকে যথাযথভাবে ব্যাখ্যা না করায় অনেক সময় লোকজন তা সা