২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ এডিসি ও আট ইউএনও পদে রদবদল

পাঁচ অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) এবং আট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে সোমবার রদবদল করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় এসব বদলির আদেশ দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2008, 02:39 PM

Updated : 26 Aug 2022, 02:32 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) এবং আট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে সোমবার রদবদল করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় এসব বদলির আদেশ দেয়। এদের মধ্যে চট্টগ্রামের এডিসি উপ-সচিব তাজুল ইসলাম প্রধান এবং মেহেরপুরের এডিসি সিনিয়র সহকারী সচিব আবু গফর সিদ্দিককে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। চুয়াডাঙ্গার এডিসি হেলাল উদ্দীনকে মেহেরপুরের এডিসি করা হয়েছে। ঢাকার ডিয়ারা অপারেশনের চার্জ অফিসার আনিসুর রহমান মিঞাকে চট্টগ্রামে এবং যশোরের চার্জ অফিসার পলাশ কান্তি বালাকে বরিশালে এডিসি করা হয়েছে। ইউএনওদের মধ্যে পটুয়াখালীর মির্জাগঞ্জের ইউএনও ওয়াহেদুজ্জামানকে বাগেরহাটের চিতলমারী এবং চিতলমারীর ইউএনও আবু সাইদকে পটুয়াখালীর মির্জাগঞ্জের ইউএনও হিসেবে বদলি করা হয়েছে। বেসরকারিকরণ কমিশনের সহকারী পরিচালক ফিরোজ উদ্দীন খলিফাকে কুমিল্লা সদর (দক্ষিণ) এর ইউএনও করা হয়েছে। কুমিল্লা সদর (দক্ষিণ) এর ইউএনও সেলিনা পারভেজকে প্রত্যাহার করে জেলা পরিষদে পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখায় ন্যস্ত করা হয়েছে। এছাড়া সংস্থাপন মন্ত্রণালয়ের সিনিয়ির সহকারী সচিব আনোয়ার হোসেনকে ব্রহ্মণবাড়িয়া সদর, ব্রাহ্মণবাড়িয়া সদরের ইউএনও জোহরা বেগমকে নাটোরের সিঙড়া, সিঙড়ার ইউএনও হামিদুর রমানকে বগুড়ার সাড়িয়াকান্দি ও সাড়িয়াকান্দির ইউএনও ওয়াহিদুরে রহমানকে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ইউএনও করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/জিএনএ/২০৩৩ ঘ.