ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাকশিল্পে যাতে কোন অবস্থাতেই বিশ্ব অর্থনীতির চলমান সঙ্কটের প্রভাব না পড়ে সেজন্য জরুরি ভিত্তিতে কৌশল নির্ধারণের জন্য রপ্তানিকারকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ। (আরও তথ্যসহ)
সোমবার সকালে শেরাটন হোটেলে 'নিট এক্সপোজিশন ২০০৮' এর উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) তৈরি পোশাকের এ প্রদর্শনীর আয়োজন করেছে।
প্রধান উপদেষ্টা বলেন, "আমেরিকা ও ইউরোপ আমাদের তৈরি পোশাকের প্রধান বাজার। সেখানে বর্তমানে অর্থনৈতিক মন্দা চলছে। এর প্রভাব আমাদের তৈরি পোশাক খাতে পড়ার সম্ভাবনা রয়েছে। তৈরি পোশাক খাত যাতে কোনভাবেই বিশ্ব অর্থনৈতিক মন্দার কবলে পড়ে বিপর্যস্ত না হয় সেজন্য আমাদের এখনই কৌশল নির্ধারণ করতে হবে।"
রপ্তানিকারকদের উদ্দেশে তিনি বলেন, "আপনারা বসুন, আলোচনা করুন এবং সমাধানের পথ খুঁজে বের করুন।"
এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতারও আশ্বাস দেন তিনি।
চলতি সঙ্কট মোকাবিলার পাশাপাশি নতুন বাজারের সন্ধান করারও তাগিদ দেন ফখরুদ্দীন আহমদ। তিনি বলেন, "এ ব্যাপারে আপনাদেরকেই (রপ্তানিকারক) অগ্রণী ভূমিকা পালন করতে হবে।"
দেশের রপ্তানি বাণিজ্যের প্রধানত তৈরি পোশাক খাত নির্ভর হয়ে পড়ার কথা উল্লেখ করে তিনি একে 'অর্থনীতির জন্য বিপদজনক' বলে আখ্যায়িত করেন।"
তৈরি পোশাক শিল্পের দক্ষ শ্রমিক গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, "এ খাতে যতটা পুঁজি বিনিয়োগ হয়েছে সে তুলনায় মানবসম্পদ উন্নয়নে তেমন মনোযোগ দেওয়া হয়নি।"
দক্ষ মানবসম্পদ একটি খাতের গুরুত্বপূর্ণ অঙ্গ- একথা উল্লেখ করে তিনি বলেন,"তৈরি পোশাক খাতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে প্রয়োজনীয় প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা আবশ্যক। এ খাতের বিনিয়োগকারীরা এতদিন এ দিকটির প্রতি খুব বেশি একটা নজর দেননি। এখন সময় এসেছে বিষয়টিকে গুরুত্ব দেওয়ার।"
প্রয়োজনে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে দক্ষ শ্রমিক গড়ে তোলার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, "সরকার এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।"
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আনোয়ারুল উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান এবং বিকেএমইএ সভাপতি ফজলুল হক।
ফখরুদ্দীন আহমদ বলেন, "চলতি ২০০৮-০৯ অর্থ বছরের প্রথম মাস জুলাইতে নিট খাতে রপ্তানি আগের অর্থ বছরের একই মাসের তুলনায় ৮০ শতাংশেরও বেশি হয়েছে। এ প্রবৃদ্ধি দেশের রপ্তানি বাণিজ্যে একটি বিরল ঘটনা।"
প্রধান উপদেষ্টা আরও উল্লেখ করেন, সূচনার প্রায় সাড়ে তিন দশক পর এ খাতের অবদান এখন মোট রপ্তানি আয়ের প্রায় ৪০ শতাংশ। নিট খাতে বর্তমানে সরাসরি ১০ লাখ এবং পরোক্ষভাবে আরও ৫ লাখ মানুষ নিয়োজিত রয়েছে বলে জানান তিনি।
তবে সেপ্টেম্বরের পর থেকে নিট খাতসহ তৈরি পোশাক রপ্তানির গতি শ্ল
bdnews24