২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ আগস্ট গ্রেনেড হামলার শুনানি আবার পিছিয়েছে

রাষ্ট্রপক্ষকে সহযোগিতার জন্য নিয়োগপ্রাপ্ত আইনজীবীদের সময় প্রার্থণার কারণে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার শুনানি নবম বারের মতো পিছিয়ে গেছে। রোববার ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক মো. মাসদার হোসেন ২১ আগস্টের হত্যা ও বিস্ফোরকের দুিট মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৩ অক্টোবর নতুন তারিখ ধার্য করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2008, 05:06 PM

Updated : 26 Aug 2022, 02:31 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপক্ষকে সহযোগিতার জন্য নিয়োগপ্রাপ্ত আইনজীবীদের সময় প্রার্থণার কারণে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার শুনানি নবম বারের মতো পিছিয়ে গেছে। রোববার ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক মো. মাসদার হোসেন ২১ আগস্টের হত্যা ও বিস্ফোরকের দুিট মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৩ অক্টোবর নতুন তারিখ ধার্য করেছেন। মামলার গ্রেপ্তার জোট সরকারের সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুল সালাম পিন্টু, নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদ প্রধান মুফতি আ. হান্নানসহ ১৩ জনকে দেশের বিভিন্ন কারাগার থেকে এদিন আদালতে হাজির করা হয়। জামিন প্রাপ্ত শাহাদাৎউল্লাহ জুয়েলও আদালতে হাজিরা দেন। এ দুই মামলার বাকি ৮ আসামি পলাতক রয়েছেন। প্রসঙ্গত পৃথক এ দুই মামলায় আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের সময় আবেদনের কারণে এ নিয়ে তিনবার শুনানি পিছিয়েছে। সকাল পৌনে ১১টায় বিচারক আসন গ্রহণ করে অভিযোগ গঠনের শুনানি করতে চাইলে ওই আইনজীবী প্যানেলের প্রধান সৈয়দ রেজাউর রহমান বলেন, "অভিযোগ গঠনের (চার্জ গঠন) শুনানির জন্য আমরা এখনো প্রস্তুত হতে পারিনি। মামলার নথিপত্র এতটাই বিশাল যে স্বল্প সময়ে আমরা তা পড়ে ফেলতে পারিনি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমএইচবি/২২৫৭ ঘ.