রাজশাহী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১০৭জন শিক্ষক এবং বিভিন্ন সংগঠন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে লালন ভাস্কর্য অপসারণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
রোববার এক যুক্ত বিবৃতিতে শিক্ষকরা অবিলম্বে লালন ভাস্কর্য রাজধানীর কোনো উন্মুক্ত স্থানে যথাযোগ্য মর্যাদায় প্রতিস্থাপনের দাবি জানান।
বিবৃতিতে স্বাক্ষরকারী শিক্ষকদের মধ্যে আছেন- রাবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. সাইদুর রহমান খান, জুলফিকার মতিন, মোজাফ্ফর হোসেন, মিজান উদ্দিন, মোখলেছুর রহমান, ফায়েক উজ্জামান, মো. নূরুল্লাহ, জালাল উদ্দিন, মাহবুবুর রহমান, আনন্দ কুমার সাহা, এসএম আবু বকর, মলয় কুমার ভৌমিক প্রমুখ।
ভাস্কর্য অপসারণের প্রতিবাদ জানিয়ে রাবির সম্মিলিত সাংস্কৃতিক জোট ক্যাম্পাসে র্যালি এবং মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে একই স্থানে মিলিত হয়। সেখানে জোটের কর্মীরা মানববন্ধন করে।
এ ছাড়া মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড রাবি সংসদ কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-রাবিসাস, রাবি শাখা জাসদ-ছাত্রলীগ পৃথক বিবৃতিতে লালনের ভাস্কর্য অপসারণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
লালনকে বাঙালি শিল্প-সাহিত্য-সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ উল্লে
bdnews24