২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় স্কুল ছাত্র খুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শিহালা গ্রামে মিঠু (১১) নামের এক স্কুল ছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার দুপুরে গ্রামের একটি পুকুরের পাশ থেকে মিঠুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2008, 01:40 PM

Updated : 26 Aug 2022, 02:31 PM

কুষ্টিয়া, অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শিহালা গ্রামে মিঠু (১১) নামের এক স্কুল ছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার দুপুরে গ্রামের একটি পুকুরের পাশ থেকে মিঠুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিহালা গ্রামের ইয়াদুল হকের ছেলে মিঠু স্থানীয় বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সামাদ জানান, মিঠু শনিবার সন্ধ্যায় নিখোঁজ হয়। রোববার গ্রামের একটি পুকুর পাড়ে মিঠুর জবাই করা লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তিনি জানান, পূর্ব শত্র"তার জের ধরে স্কুল ছাত্র মিঠুকে হত্যা করা হতে পারে। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে। তবে কেউ গ্রেপ্তার হয়নি। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩২ ঘ.