২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮টি ব্রান্ডের গুঁড়ো দুধ আবার পরীক্ষা করা হবে

সরকার যে আটটি ব্র্যান্ডের গুঁড়োদুধ আপাতত ব্যবহার না করার পরামর্শ দিয়েছে সেগুলো দুটি দেশি এবং একটি বিদেশি পরীক্ষাগারে আবার পরীক্ষা করা হবে। রোববার বিকেলে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এ তথ্য জানিয়েছেন বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2008, 01:14 PM

Updated : 26 Aug 2022, 02:31 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার যে আটটি ব্র্যান্ডের গুঁড়োদুধ আপাতত ব্যবহার না করার পরামর্শ দিয়েছে সেগুলো দুটি দেশি এবং একটি বিদেশি পরীক্ষাগারে আবার পরীক্ষা করা হবে। রোববার বিকেলে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এ তথ্য জানিয়েছেন বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ। আটটি ব্র্যান্ড হল- অস্ট্রেলিয়ার ডিপ্লোমা, রেডকাউ, ডেনমার্কের ডানো ফুলক্রিম, চীন থেকে আমদানিকৃত ইয়াশলি-১, ইয়াশলি-২, সুইট বেবি-২, নিডো ফর্টিফাইড ইন্সট্যান্ট এবং অ্যানলিন। ফিরোজ আহমেদ জানান, পরীক্ষা কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান এবং পরীক্ষার ফল পর্যবেক্ষণ করে সুপারিশ তৈরির জন্য ১২ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠক শেষে বাণিজ্য সচিব সাংবাদিকদের বলেন, "আটটি ব্র্যান্ডের দুধে মেলামাইনের উপস্থিতির ব্যাপারে তিনটি পরীক্ষাগারের তিন ধরনের প্রতিবেদন এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ বলেছে আটটি ব্র্যান্ডেই মেলামাইন রয়েছে। কিন্তু বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউট (বিএসটিআই) ও বেসরকারি পরীক্ষাগ্রার প্লাজমা প্লাস একটি ব্র্যান্ডে (ইয়াশলি-১) মেলামাইনের উপস্থিতির কথা জানিয়েছে। অন্যদিকে দুধ কোম্পানিগুলো দাবি করেছে তাদের পণ্যে মেলামাইন নেই।" তিনি জানান, 'নিডো' ব্র্যান্ডের পক্ষ থেকে ভারত, থাইল্যান্ড ও সিঙ্গাপুরের পরীক্ষাগারের ফলাফল সরকারের কাছে জমা দেওয়া হয়েছে এবং 'ডানো' জার্মানির পরীক্ষাগারের ফল জমা দিয়েছে। ফিরোজ আহমেদ বলেন, "এ পরিস্থিতিতে সরকারের পক্ষে এ মুহূর্তে কোনো সিদ্ধান্ত দেয়া সম্ভব হচ্ছে না। এজন্য ১২ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে সুপারিশমালা সরকারের কাছে জমা দিতে বলা হয়েছে। ওই সুপারিশমালার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার।" বিশেষজ্ঞ কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যিালয়ের রসায়ন বিভাগের দুজন, আণবিক শক্তি কমিশনের তিনজন, বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (বিসিএসআইআর) সংস্থার তিনজন, বিএসটিআইয়ের দুজন, প্লাজমা প্লাসের একজন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন সদস্য রয়েছেন। সচিব আরো বলেন, "ব্র্যান্ডগুলোর যে ব্যাচের দুধ ইতোমধ্যে পরীক্ষা করা হয়েছে সেই একই ব্যাচের নমুনা পরীক্ষা করা হবে। নমুনা বাজার থেকে সংগ্রহের জন্য পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে। এতে ঢাকা বিশ্বদ্যিালয়ের রসায়ন বিভাগের একজন, শিল্প মন্ত্রণালয়ের একজন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন, বিসিএসআইআরের একজন এবং দুধ কোম্পানিগুলোর পক্ষ থেকে একজন প্রতিনিধি রাখা হয়েছে।" " সংগৃহীত নমুনা দেশের দুটি এবং বিদেশের নামকরা একটি গবেষণাগারে পরীক্ষা করা হবে।" পরীক্ষাগারগুলোর নাম তিনি বলেননি। পরীক্ষার ফল আসার আগে দুধ বিক্রি বা খাওয়ার ব্যাপারে সরকারের কোনো সিদ্ধান্ত আছে কিনা জানতে চাইলে ফিরোজ আহমেদ বলেন, "সরকার সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত এ বিষয়ে কিছু বলতে পারব না। যেহেতু আগের পরীক্ষাগুলোয় বিভ্রান্তিকর তথ্য এসেছে। তাই এ মুহূর্তে সরকারের পক্ষে সুনির্দিষ্টভাবে কিছু বলা সম্ভব নয়। এ ব্যাপারে বাবা-মা সিদ্ধান্ত নেবেন দুধ খাওয়াবেন কি না।" সরকার আটটি ব্র্যান্ডের গুঁড়োদুধ আপাতত ব্যবহার না করার জন্য গত বৃহস্পতিবার তথ্যবিবরণীর মাধ্যমে জনগণকে অনুরোধ জানিয়েছে। সরকারের এ সাময়িক নিষেধাজ্ঞা কার্যকর আছে কিনা জানতে চাইলে সচিব বলেন, "আমাদের বিশেষজ্ঞ কমিটির সুপারিশের জন্য অপেক্ষা করতে হবে। কমিটির মতামতের ওপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে সরকার।" ওই তথ্যবিবরণীতে বলা হয়, 'যে আটটি গুঁড়োদুধের ব্র্যান্ডে মেলামাইনের অস্তিত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে পাওয়া গেছে, তা আপাতত ব্যবহার করা থেকে বিরত থাকতে জনসাধারণকে পরামর্শ দেওয়া হয়েছে। এ আটটির মধ্যে নতুনভাবে পাওয়া পাঁচটি ব্র্যান্ডের দুধ সাইন্স ল্যাবরেটরি ও পরমাণুশক্তি কমিশনে পুনরায় পরীক্ষা করে বিএসটিআই'র মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। যে সমস্ত কোম্পানি রেজিস্ট্রেশনবিহীনভাবে গুঁড়োদুধ বাজারজাত করেছে তাদের বিরুদ্ধে অনতিবিল