চট্টগ্রাম, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর মেয়ে ফওজিয়া মোসলেম টুম্পার মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা কানাডা থেকে শোক বাতা পাঠিয়েছেন বলে শনিবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, টুম্পার মৃত্যু সংবাদ শোনার পরপর শেখ হাসিনামেয়র মহিউদ্দিনের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং সান্ত্বনা দেন।
তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানান।
ক্যান্সারে আক্রান্ত হয়ে শুক্রবার ব্যাংককে মারা যান মেয়র কন্যা।
চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী টুম্পা থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসএনডি/২১৪১ ঘ.
bdnews24