২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে বোমা ও সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখোর আলি গ্রাম থেকে বুধবার গভীর রাতে ১৯টি বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2008, 12:34 PM

Updated : 26 Aug 2022, 02:31 PM

চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখোর আলি গ্রাম থেকে বুধবার গভীর রাতে ১৯টি বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, ওই এলাকার মহসিন (৩৮), সাইফুল (৩৫) ও মাইদুল (৩৭)। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, রাজশাহী র‌্যাব- ৫ এর একটি দল রাত ৩টার দিকে বাখোর আলি গ্রামে অভিযান চালিয়ে মহসিন, সাইফুল ও মাইদুলকে গ্রেপ্তার করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী পাশের গ্রাম মহারাজনগরের একটি গর্ত থেকে ১৯টি তাজা বোমা ও বোমা তৈরির সামগ্রী উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের সদর থানায় হস্তান্তর করে বিস্ফোরক আইনে মামলা করেছে র‌্যাব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৮৩০ ঘ.