ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বলেছেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে দেশজ উৎপাদন বৃদ্ধির বিকল্প নেই।
তিনি বলেছেন, "তবে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে আমরা যে হাইব্রিড বা বায়ো টেকনোলজি গ্রহণ করতে যাচ্ছি তা যেন আমাদের প্রান্তিক চাষীদের বিপদাপন্ন না করে।"
প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত সেমিনার ও কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, "আমাদের খেয়াল রাখতে হবে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে আমরা যেন আমাদের সামগ্রিক কৃষি ও কৃষকের নিরাপত্তা বিঘি
bdnews24