২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু অধিকার সপ্তাহ পালনে সেভ দ্য চিলড্রেন এর নানা আয়োজন

'জাতীয় শিশু অধিকার সপ্তাহ'-কে সামনে রেখে 'শিশু বিকাশে গড়ি সুরক্ষিত পরিবেশ' এ শ্লোগান নিয়ে সেভ দ্য চিলড্রেন সুইডেন-ডেনর্মাক-এর সহযোগী ১৩ টি সংগঠন শিশু অধিকার সপ্তাহ পালন করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2008, 02:44 PM

Updated : 26 Aug 2022, 02:30 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'জাতীয় শিশু অধিকার সপ্তাহ'-কে সামনে রেখে 'শিশু বিকাশে গড়ি সুরক্ষিত পরিবেশ' এ শ্লোগান নিয়ে সেভ দ্য চিলড্রেন সুইডেন-ডেনর্মাক-এর সহযোগী ১৩ টি সংগঠন শিশু অধিকার সপ্তাহ পালন করছে। বুধবার সকালে রমনা পার্কের রমনা রেস্টুরেন্ট কমপ্লেক্সে দু'দিনব্যাপী শিশু অধিকার মেলা' উদ্বোধনের মধ্যে দিয়ে শুরু হয় এই অনুষ্ঠানমালা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব আলী যাকের, সেভ দ্য চিলড্রেন সুইডেন-ডেনমার্ক এর আবাসিক প্রতিনিধি নীল্স বেনজেন, সেভ দ্য চিলড্রেন-ডেনর্মাক এর ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ওবায়দুর রহমান, প্রোগ্রাম ম্যানেজার শামসুল আলম বকুল, শিশু প্রতিনিধি ইমরান রশিদ ইমন ও শিশির হোসেন নাইম এবং সহযোগী সংগঠনগুলোর শীর্ষ কর্মকর্তারা। অনুষ্ঠান উদ্বোধন ঘোষণার পর নাট্যব্যক্তিত্ব আলী যাকের সবাইকে শিশুদের প্রতি যত