কক্সবাজার, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আড়তদারি প্রথা চালুর প্রতিবাদে কক্সবাজার শহরতলীর মধ্যম নুনিয়াছড়ায় মৎস্য অবতরণ কেন্দ্র ও পাইকারি মৎস্য বাজারে (ফিশারি ঘাট) ব্যাপক ভাংচুর চালিয়েছে ক্ষুদ্র মাছ ব্যবসায়ীরা।
বুধবার সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত কেন্দ্রের ব্যবস্থাপক জিএ আসাদুজ্জামানকে অবরুদ্ধ করে রাখাসহ পুরো ভবনে ভাংচুর চালায় তারা।
পরে আড়তদার নিয়োগের দরপত্র কার্যক্রম স্থগিত করার ঘোষণা এলে মাছ ব্যবসায়ীরা শান্ত হয়। ক্ষুদ্র মাছ ব্যবসায়ীদের অভিযোগ, আড়তদারি প্রথা চালু হলে তারা ক্ষতিগ্রস্ত হবেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে সাধারণ মাছ ব্যবসায়ী ও শ্রমিকরা বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) মৎস্য অবতরণ কেন্দ্র ও পাইকারি মৎস্য বাজারের ব্যবস্থাপকের কার্যালয়ের বাইরে জড়ো হয়। ব্যবস্থাপক আসাদুজ্জামান কার্যালয়ে আসার পরপরই বিক্ষুব্ধ ব্যবসায়ীরা ইট পাটকেল ছুড়তে শুরু করে। এক পর্যায়ে তারা পুরো কেন্দ্রের বিভিন্ন কক্ষের দরজা-জানালা ভাংচুর করে। কেন্দ্রের প্রধান ফটকের কাছে গার্ডরুমে আগুন ধরিয়ে দেয় তারা।
কক্সবাজার মডেল থানার উপ-পরিদর্শক রনজিত বড়
bdnews24