ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকারের দু'জন উপদেষ্টা মঙ্গলবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টির সঙ্গে তার বাসভবনে এক প্রাতরাশ বৈঠক করেন বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।
যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের এবং বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান দৃশ্যত আসন্ন নির্বাচন ও গণতন্ত্রে উত্তরণ বিষয়ে আলোচনার জন্য মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে যান।
হোসেন জিল্লুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শুধু বলেন, "আমি এ ব্যাপারে পরে কথা বলব।"
তবে মার্কিন দূতাবাসের এক মুখপাত্র এ বৈঠকের কথা নিশ্চিত করতে রাজি হননি।
মুখপাত্রটি বলেন, "এ বিষয়ে আমাদের কিছু জানা নেই।"
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের একদিন পর উপদেষ্টাদের সঙ্গে এ বৈঠক করলেন মরিয়ার্টি।
খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের পর মরিয়ার্টি বলেছিলেন, জরুরি অবস্থার মধ্যে নির্বাচনের ব্যাপারে তিনি পুরোপুরি আস্থাশীল নন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/আরএএইচ/ডিডি/এসকে/২৩২৫ঘ.
bdnews24