চট্টগ্রাম, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছিনতাইয়ের প্রস্তুতিকালে নগরীর চট্টেশ্বরী মোড় থেকে মঙ্গলবার সকালে দুই ছিনতাইকারীসহ তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
এসময় পুলিশ ছিনতাই কাজে ব্যবহৃত একটি সিএনজি অটো রিকশা আটক এবং ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন সেট উদ্ধার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোহাম্মদ বাহার (৩৬), মো. ফারুক (৪০) এবং অটো রিকশা চালক মো. মহিউদ্দিন (৩২)।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী জোনের সহকারী কমিশনার বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে এমন খবরের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, গ্রেপ্তারকৃত ফারুক গত ছয় বছর ধরে চট্টগ্রাম মহানগরীতে ছিনতাই করে আসছে। নগরীতে এসময়কালে প্রায় ২ হাজারের মতো ছিনতাইয়ে জড়িত ছিল বলে সে জিজ্ঞাসাবাদে জানিয়েছে। ইতিপূর্বে ফারুককে র্যাব ও পুলিশ বেশ কয়েকবার গ্রেপ্তার করে।
সহকারী কমিশনার বাবুল আক্তার জানান, গত ২৮ আগস্ট ভোরে সরকারী কর্মকর্তা অনসূয়া বড়ুয়া চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল থেকে বাসায় ফেরার পথে ছিনতাইকারী দলটি সিএনজি চড়ে এসে তার ভ্যানিটি ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।
উদ্ধারকৃত মোবাইল ফোন সেটটি অনসূূয়া বড়
bdnews24