২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ আগস্ট মামলায় রাষ্ট্রপক্ষে আরো ১৮ আইনজীবী নিয়োগ

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার অভিযোগে দায়ের করা মামলায় রাষ্ট্রপক্ষকে সহায়তা করতে ১৮ জন আইনজীবীর নিয়োগ অনুমোদন করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2008, 05:19 PM

Updated : 26 Aug 2022, 02:30 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার অভিযোগে দায়ের করা মামলায় রাষ্ট্রপক্ষকে সহায়তা করতে ১৮ জন আইনজীবীর নিয়োগ অনুমোদন করেছে সরকার। মঙ্গলবার ঢাকার ১ নম্বর দ্রুত বিচার আদালতে এ মামলার অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা। নিয়োগপ্রাপ্তদের একজন অ্যাডভোকেট কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত রোববার আইন মন্ত্রণালয়ের সলিসিটর শাখা ১৮ আইনজীবীর এই তালিকা অনুমোদন করে। এই ১৮ আইনজীবীর মধ্যে অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমানকে বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং খোন্দকার আব্দুল মন্নান, কাজী এম সাজাওয়ার হোসেন, মো. কামরুল ইসলাম, আবদুল্লাহ আবু, মোখলেছুর রহমান বাদল, আবদুর রহমান হাওলাদার, ফজিলাতুন নেছা বাপ্পিসহ ১৭ জনকে সহযোগী আইনজীবী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এ মামলায় রাষ্ট্রপক্ষে ফিরোজ কামরুল হাসান নামে আরো একজন বিশেষ পিপি রয়েছেন। ২০০৪ সালের ২১ আগস্ট ওই গ্রেনেড হামলায় অন্তত ২৩ জন নিহত হন। আহত হন শতাধিক লোক। গ্রেনেড হামলার ঘটনায় পল্টন থানায় একটি মামলা দায়ের করা হলেও তদন্ত শেষে পুলিশ হত্যার ঘটনায় একটি এবং বিস্ফোরক আইনে আরেকটি মোট দুটি অভিযোগপত্র দেয়। ফলে এটি দুটি মামলায় পরিণত হয়। কয়েকবার তদন্ত কর্মকর্তা বদলের পর চলতি বছরের ১১ জুন সাবেক শিক্ষা উপমন্ত্রী ও বিএনপি নেতা আবদুস সালাম পিন্টু এবং হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ২২ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ। চার বছরেও এসব মামলার বিচার শুরু করতে না পারায় স