২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ

বাগেরহাটের নয়টি উপজেলার ভোটকেন্দ্রের তালিকা সোমবার প্রকাশ করেছে জেলা নির্বাচন কার্যালয়। আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠেয় নবম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এ তালিকা প্রকাশ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2008, 01:14 PM

Updated : 26 Aug 2022, 02:30 PM

বাগেরহাট, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটের নয়টি উপজেলার ভোটকেন্দ্রের তালিকা সোমবার প্রকাশ করেছে জেলা নির্বাচন কার্যালয়। আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠেয় নবম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এ তালিকা প্রকাশ করা হয়। এ তালিকা অনুয়ায়ী বাগেরহাটের নয়টি উপজেলায় মোট ৪৪১টি ভোটকেন্দ্র থাকবে। এর মধ্যে বাগেরহাট সদর উপজেলায় ৭৫টি, রামপালে ৪২টি, চিতলমারীতে ২৯টি, ফকিরহাটে ৩০টি, কচুয়ায় ২৮টি, মংলায় ৬৫টি, মোড়েলগঞ্জে ১০৭টি, শরণখোলায় ২৭টি এবং মোল্লাহাটে ৩৮টি ভোটকেন্দ্র থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে ইতোমধ্যে ভোটকেন্দ্রের এ তালিকা পাঠানো হয়েছে। কোনো আপত্তি না এলে এটাই চূড়ান্ত বলে বিবেচিত হবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা এবি সিদ্দিকী। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফোনে বলেন, "বাগেরহাটের নয়টি উপজেলার খসড়া ৪৪১টি ভোটকেন্দ্রের তালিকা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে। আগামী ১৬ অক্টোবর পর্যন্ত এই তালিকার যাচাই-বাছাইয়ের কাজ চলবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০৬ ঘ.