২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ আসন সীমানা নিয়ে রিটের চূড়ান্ত শুনানি রোববার

জাতীয় সংসদের সীমানা পুনর্র্নিধারণের গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের চূড়ান্ত শুনানি আগামী রোববার হাইকোর্টে হবে। বিচারপতি মীর হাসমত আলী ও বিচারপতি শামীম হাসনাইনের বেঞ্চ সোমবার রিটকারী পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ তারিখ ধার্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2008, 07:14 AM

Updated : 26 Aug 2022, 02:30 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের সীমানা পুনর্র্নিধারণের গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের চূড়ান্ত শুনানি আগামী রোববার হাইকোর্টে হবে। বিচারপতি মীর হাসমত আলী ও বিচারপতি শামীম হাসনাইনের বেঞ্চ সোমবার রিটকারী পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ তারিখ ধার্য করেন। রিটকারী বিএনপি নেতা আবদুল মান্নানের পক্ষে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া আদালতে রিটটির ওপর শুনানির দিন নির্ধারণের আবেদন জানান। নির্বাচন কমিশনের পক্ষে অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম আদালতকে জানান, সীমানা পুনর্র্নিধারণের গেজেটের কার্যকারিতা স্থগিতের আদেশ খারিজের আবেদনের ওপর হাইকোর্টের অপর একটি বেঞ্চে আগামী মঙ্গলবার শুনানি হবে। তখন ব্যারিস্টার রফিকুল ইসলাম বলেন, "হাইকোর্টের আদেশ খারিজের আবেদনের ওপর অপর বেঞ্চে শুনানি হতে পারে। এর পাশাপাশি রিটটির চূড়ান্ত শুনানি এই বেঞ্চে হতে কোনও বাধা নেই।" এরপর আদালত রোববার চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণ করে। রিটকারীর অপর কৌঁসুলী ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রিটটির ওপর আগামী রোববার পূর্ণাঙ্গ শুনানি হবে। আদালত আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এই দিন ধার্য করে দিয়েছেন।" সাবেক বিমান প্রতিমন্ত্রী ও ঢাকা-২ (নবাবগঞ্জ) আসনে বিএনপির সাবেক সাংসদ আবদুল মান্নান গত ৬ আগস্ট রিটটি দায়ের করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে পরদিন জাতীয় সংসদের সীমানা পুনর্র্নিধারণের গেজেটের কার্যতারিতা তিন মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট। পাশাপাশি সীমানা পুনর্র্নিধারণের গেজেট কেন সংবিধান পরিপন্থী ও বাতিল ঘোষণা করা হবে না, তার কারণ জানতে চেয়ে নির্বাচন কমিশন ও সরকারের প্রতি রুলও জারি করা হয়। গত ১০ জুলাই সংসদের ৩০০ আসনের সীমানা পুনর্র্নিধারণ করে গেজেট প্রকাশ হয়। এর আগে এর আগে গত ২৯ এপ্রিল ইসি সীমানা পুনর্র্নিধারণ করে। এতে ১৩৩ আসনের সীমানার পরিবর্তন আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১৩০০ ঘ.