২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কল্যাণপুরে ওষুধ ব্যবসায়ী খুন

রাজধানীর কল্যাণপুরে রোববার রাতে আব্দুর রাজ্জাক (৫০) নামে এক ওষুধ ব্যবসায়ী খুন হয়েছেন। রাত সোয়া ৮টার দিকে কল্যাণপুরের ৮ নম্বর সড়কে নিজের ওষুধের দোকান 'সমাধান ড্রাগ হাউস' এ সন্ত্রাসীদের গুলিতে মারা যান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2008, 06:19 PM

Updated : 26 Aug 2022, 02:29 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কল্যাণপুরে রোববার রাতে আব্দুর রাজ্জাক (৫০) নামে এক ওষুধ ব্যবসায়ী খুন হয়েছেন। রাত সোয়া ৮টার দিকে কল্যাণপুরের ৮ নম্বর সড়কে নিজের ওষুধের দোকান 'সমাধান ড্রাগ হাউস' এ সন্ত্রাসীদের গুলিতে মারা যান তিনি। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দু'জন সন্ত্রাসী রাজ্জাককে গুলি করে পালিয়ে যায়। গুলি তার বুকের বাম দিকে লাগে। আহত অবস্থায় লোকজন স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে বক্ষব্যাধি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক জানান, সে মারা গেছে। পুলিশ কমিশনার বলেন, "আব্দুর রাজ্জাক প্রায় ১৬ বছর ধরে ওই দোকানে ব্যবসা করে আসছেন। দোকান ঘরের মালিক তাকে উঠে যেতে বলায় তাদের মধ্যে বিরোধ চলছিল। দোকান ঘরের মালিক ভাড়াটে লোক দিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।" মামলার স্বার্থে গ্রেপ্তারকৃতদের নাম প্রকাশ করতে রাজি হননি তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/ডিডি/জেকে/০০১০ ঘ.