ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- বোরো মওসুম চলাকালে ডিজেলের চাহিদা ১৪ লাখ মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে। গত মওসুমের চেয়ে এবার চাহিদা বেড়েছে এক লাখ মেট্রিক টন।
বোরো মওসুমে নিরবচ্ছিন্ন জ্বালানী তেল সরবরাহ করা নিয়ে রোববার জ্বালানী মন্ত্রণালয়ে এক আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জ্বালানী তেল আমদানী ও সরবরাহ করা নিয়ে আলোচনা করা হয়।
জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মহসীন রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বোরো মওসুমে নিরবিচ্ছিন্নভাবে জ্বালানী তেল সরবরাহ করার জন্য বিভিন্ন সরকারি সংস্থাকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে। এ জন্য রোববার মন্ত্রণালয় আন্তমন্ত্রণলায় বৈঠক অনুষ্ঠিত হয়।"
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বৈঠকে তেল পাচার রোধে বিডিআরকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন সংস্থাকে জ্বালানী তেল পরিবহনে নৌ পথ চালু রাখার জন্য প্রয়োজনীয় খনন ও নদীর ঘাটে পন্টুন স্থাপন করতে বলা হয়েছে। যোগাযোগ মন্ত্রণালয়কে এসব পন্টুনের সঙ্গে সংযোগ সড়ক মেরামত ও যে সব স্থানে সড়ক নেই সেখানে সড়ক নির্মানের জন্য বলা হয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান আনোয়ারুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সেচ মওসুম চলাকালে ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত ১৪ লাখ মেট্রিক টন ডিজেল আমদানী করা হবে। গত বোরো মওসুমে ১৩ লাখ মেট্রিক টন আদমানী করা হয়।"
বিপিসির সর্বোচ্চ মজুদ উৎপাদন ক্ষমতা ২ লাখ ৭২ হাজার মেট্রিক টন বলে তিনি জানান।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "মাঠ পর্যায়ে জ্বালানী তেলে পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা হবে। বিশেষ করে উত্তর বঙ্গে। দেশের অভ্যন্তরে তেল পরিবহন মুলত নদী পথে হয়ে থাকে। শুষ্ক মওসুমে নদীর ন্যাবতা হ্রাসের কারণে তিন বছর আগে সেচ মৌসুমে তেল সরবরাহে বিঘ
bdnews24