২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল ও জয়পুরহাটে দুই হুন্ডি ব্যবসায়ী গ্রেপ্তার

জয়পুরহাট ও বেনাপোলে দুই হুন্ডি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2008, 12:48 PM

Updated : 26 Aug 2022, 02:29 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জয়পুরহাট ও বেনাপোলে দুই হুন্ডি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এর মধ্যে রোববার দুপুরে যশোরের শার্শা উপজেলার বেনাপোল বন্দর থানাধীন শিকড়ী বটতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় শফিকুল ইসলাম জামাল (৩৫) নামের একজনকে। তার কাছ থেকে উদ্ধার করা হয় হুন্ডির ছয় লাখ টাকা। শনিবার রাতে জয়পুরহাটের হিচমী বাসস্ট্যান্ড থেকে চার লাখ ৪০ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয় মোশারফ হোসেনকে (৩৯)। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর: বেনাপোল: র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সহকারী পুলিশ কমিশনার ফয়সাল সাংাবদিকদের বলেন, রোববার দুপুর ১২টার দিকে বটতলা এলাকা থেকে হুন্ডি ব্যবসায়ী শফিকুলকে আটক করা হয়েছে। তার দেহ তল্লাশী করে হুন্ডির ৬ লাখ টাকা উদ্ধার হয়।" যশোর র‌্যাব হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শফিকুল বেনাপোল বন্দর থানার পুটখালী গ্রামের আ. হাকিমের ছেলে। জয়পুরহাট: জয়পুরহাটের হিচমী বাসস্ট্যান্ডে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে শনিবার রাতে গ্রেপ্তারকৃত মোশারফ হোসেন দিনাজপুরের হাকিমপুর উপজেলার উত্তর বাসুদেবপুরের মুন্সিপাড়ার ইউনুস মুন্সির ছেলে। র‌্যাব-৫ এর অধিনায়ক মেজর শাহ আলী বলেন, র‌্যাবের একটি দল হিলি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে মোশারফকে গ্রেপ্তার করে। মোশারফ তালিকাভুক্ত হুন্ডি ব্যবসায়ী বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/ডিডি/এমএসবি/১৮৪১ ঘ.