ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড়পুকুরিয়া খনি দুর্নীতি মামলায় খালেদা জিয়া 'অসুস্থ থাকায়' আদালতে হাজির হননি।
রোববার সকালে এ মামলায় অপর জামিনপ্রাপ্ত আসামী জোট সরকারের সাবেক মন্ত্রী এম কে আনোয়ার এবং এম শামসুল ইসলাম ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে হাজির হলেও মতিউর রহমান নিজামী ও আব্দুল মান্নান ভূঁইয়া শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে আসেননি।
খালেদা জিয়াসহ হাইকোর্ট থেকে জামিনপ্রাপ্ত যারা আদালতে হাজির হতে পারেননি তাদের সবার পক্ষে আদালতে 'সময় আবেদন' করা হয়।
বিচারক মোহাম্ম
bdnews24