ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কাকরাইলে শনিবার বিকেলে বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদারের বাসার বাগানে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। সেখান থেকে আরো একটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দৌলত আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিকাল ৪টার দিকে বিচারপতির বাসার গৃহকর্মী বাগানে দুটি ককটেল পড়ে থাকতে দেখে। সে একটি ককটেল তুলে ছুঁড়ে ফেললে সঙ্গে সঙ্গে বিষ্ফোরণ ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।"
দৌলত আকবর জানান, পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাগান থেকে একটি তাজা ককটেল এবং বিস্ফোরিত ককটেলের টুকরো উদ্ধার করে।
তিনি বলেন, "ককটেল দুটি কীভাবে বাগানে এলো তার তদন্ত শুরু হয়েছে। বাড়ির গৃহকর্মীকেও জিজ্ঞাসাবাদ করা হবে।"
বিচারপতি চাকলাদারের নেতৃত্বে হাইকোর্টের একটি বেঞ্চ শতাধিক রাজনীতিবিদকে বিভিন্ন দুর্নীতি মামলায় জামিন দেন। প্রধান বিচারপতি স
bdnews24