চট্টগ্রাম, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর চাঁন্দগাঁও ফরিদা পাড়ায় বাড়ির ছাদে ঘুড়ি ওড়ানোর সময় নিচে পড়ে মারা গেছে ওমর ফারুক নামে ১৪ বছরের এক কিশোর।
শুক্রবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফারুকের পিতার নাম মাহবুব আলম।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির কর্মকর্তা, উপপরিদর্শক জহুরুল হক নিহতের পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে জানান, জুম্মার নামাজ শেষে বন্ধুদের সঙ্গে দোতলা বাসার ছাদে ঘুড়ি উড়ানোর সময় নিচে পড়ে ফারুক গুরুতর আহত হয়।
চমেক হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা জানান সে মারা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএইচবি/১৯৪৫ ঘ.
bdnews24