কক্সবাজার, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজয়া দশমীতে দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের সময় বৃহস্পতিবার কক্সবাজার সমুদ্র সৈকতও হয়ে উঠেছিল মানুষের সমুদ্র। লাবনী পয়েন্ট থেকে দক্ষিণে কলাতলী পয়েন্ট আর উত্তরে হোটেল শৈবাল পয়েন্ট পর্যন্ত দীর্ঘ ৫ কিলোমিটার সৈকতজুড়ে ছিল মানুষের মিছিল। চট্টগ্রামের পতেঙ্গ সৈকতের চিত্রও ছিল মোটামুটি এক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
কক্সবাজার: বিজয়া দশমীতে প্রতিবছরই এমন মানুষেরই সমাবেশ ঘটে সৈকতে। কিন্তু এবার ভিড়টা যেন একটু বেশিই ছিল। ঢোল তবলা, রঙ মেখে, সং সেজে, হাসি আর কান্নায় দূর্গাকে বিদায় দিয়েছে বাঙালি হিন্দুরা। মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানরাও এ উৎসবে যোগ দিয়েছেন ভ্রাতৃত্বের বন্ধনে।
ঢাকার মালিবাগ থেকে আসা পর্যটক মামুনের চোখে মানুষের এই জনসমুদ্র তার জীবনের দেখা 'শ্রেষ্ঠ সমাবেশ'।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র মামুনুর রশিদ বলেন, "ঢাকায় আমি বড় বড় সমাবেশ দেখেছি। কিন্তু এতো মানুষের সমাবেশ কখনো দেখিনি।"
কক্সবাজার জাদিপাহাড় এলাকার সত্তরোর্ধ নীলিমা সেন মনে করেন, বিজয়া দশমী হিন্দুদের উৎসব নয়। এটি একটি অসা
bdnews24