২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বচ্ছ ব্যালট বাক্স: 'প্রশিক্ষকদের' প্রশিক্ষণ শুরু

জাতীয় নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্সের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে বৃহস্পতিবার থেকে এক প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে নির্বাচন কমিশন। প্রাথমিকভাবে বৃহস্পতিবার 'প্রশিক্ষকদের' প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই প্রশিক্ষকরাই মাঠপর্যায়ে গিয়ে কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2008, 04:40 PM

Updated : 26 Aug 2022, 02:29 PM

ঢাকা, অক্টোবর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্সের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে বৃহস্পতিবার থেকে এক প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে নির্বাচন কমিশন। প্রাথমিকভাবে বৃহস্পতিবার 'প্রশিক্ষকদের' প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই প্রশিক্ষকরাই মাঠপর্যায়ে গিয়ে কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবেন। সকালে কমিশন সচিব মুহম্মদ হুমায়ুন কবির কমিশন সচিবালয়ে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। কানাডার ব্যালট বাক্স সরবরাহকারী প্রতিষ্ঠানের পরিচালক (লজিস্টিক) ডেভিড মরিস এদিন ছয় কর্মকর্তা, নয় উপ নির্বাচন কমিশনারসহ মোট ৩২ জন কর্মকর্তাকে এই ব্যাট বাক্সের ব্যবহারবিধি শেখান। সচিব হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, "সরবরাহকারী প্রতিষ্ঠান এ বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে কর্মকর্তাদের ধারণা দিচ্ছে। এসব কর্মকর্তা পর্যায়ক্রমে মাঠপর্যায়ের সবাইকে প্রশিক্ষণ দেবেন।" স্বচ্ছ ব্যালট বাক্স প্রকল্পের যুগ্ম সচিব রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একদিনের এই প্রশিক্ষণে ৩২ জন কর্মকর্তাকে ব্যালট বাক্সের যথাযথ ব্যবহার সম্পর্কে প্রশিক্ষিত করে তোলা হয়েছে। অক্টোবরের মধ্যে সব জেলার নির্বাচন কর্মকর্তা ও পাঁচ শতাধিক উপজেলা নির্বাচন কর্মকর্তাকে প্রশিক্ষিত করবেন তারা। পরবর্তীতে এসব কর্মকর্তা মাঠপর্যায়ে ভোটগ্রহণের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে প্রশিক্ষণ দেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/টিএইচ/জেকে/২২৩০ ঘ.