২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছয় গাড়ি ছিনতাইকারী গ্রেপ্তার

নগরীর পতেঙ্গার সিমেন্ট ক্রসিং এলাকা থেকে বুধবার রাতে একটি মাইক্রোবাসসহ গাড়ি ছিনতাইকারী দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2008, 03:58 PM

Updated : 26 Aug 2022, 02:29 PM

চট্টগ্রাম, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর পতেঙ্গার সিমেন্ট ক্রসিং এলাকা থেকে বুধবার রাতে একটি মাইক্রোবাসসহ গাড়ি ছিনতাইকারী দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মহানগর সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা) ওয়াহিদুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাতে ফেনী থেকে যাত্রীবেশে চট্টগ্রাম বিমানবন্দরে আসার পথে অস্ত্রের মুখে চালক ও হেলপারের কাছ থেকে একটি ভাড়া করা মাইক্রোবাস ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। সিমেন্ট ক্রসিং এলাকায় চালক ও হেলপারকে ফেলে দিয়ে মাইক্রোবাস নিয়ে পালিয়ে যাবার সময় পতেঙ্গা থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. করিম মিয়া (২৩), রেজাউল করিম ওরফে সাহেদ (২২), মো. জসীম (২৮), মো. হোসন (২৭), জোবায়দা খানম (১৯) ও মো. ফারুক (২৬)। ওয়াহিদুল হক বলেন, "গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, এর আগেও তারা বেশ কয়েকটি গাড়ি ছিনতাই করেছে।" এ ব্যাপারে পতেঙ্গা থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/টিএইচ/জেকে/২১৫০ ঘ.