২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে দেখা করেছেন সাবেক রাষ্ট্রপতি বিশ্বাস

সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2008, 12:45 PM

Updated : 26 Aug 2022, 02:29 PM

ঢাকা, অক্টোবর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিকালে ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল সড়কের বাসায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন আবদুর রহমান বিশ্বাস। এ সময় বিশ্বাসের সঙ্গে তার স্ত্রীও ছিলেন। খালেদা জিয়ার প্রচারবিভাগের কর্মকর্তা মারুফ কামাল খান সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ম্যাডামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন সাবেক এ রাষ্ট্রপতি।" আবদুর রহমান বিশ্বাস '৯১ থেকে '৯৬ সাল পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচবি/১৮৩৮ ঘ.