২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনসারের প্রধান হচ্ছেন ডিজিএফআইয়ের আমিন

সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-এর অন্যতম পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল এ টি এম আমিন পদোন্নতি পেয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের দায়িত্ব পেতে যাচ্ছেন বলে সরকারের শীর্ষ পর্যায়ের সূত্রে জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2008, 06:37 PM

Updated : 26 Aug 2022, 02:28 PM

ঢাকা, অক্টোবর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-এর অন্যতম পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল এ টি এম আমিন পদোন্নতি পেয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের দায়িত্ব পেতে যাচ্ছেন বলে সরকারের শীর্ষ পর্যায়ের সূত্রে জানা গেছে। এ টি এম আমিন ছাড়াও আরো দুজন ব্রিগেডিয়ার জেনারেলকে পদোন্নতি দিয়ে মেজর জেনারেল করা হয়েছে। এদের মধ্যে আবুল কালাম মোহাম্মদ আজাদ কুমিল্লায় সেনা ডিভিশনের জিওসির দায়িত্ব পাচ্ছেন। আর আবু বেলাল মোহম্মদ শফিউল হক বাংলাদেশ ইন্সটিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইএসএস) মহাপরিচালকের দায়িত্ব নেবেন। সরকারের সন্ত্রাস বিরোধী ও অন্যান্য কার্যক্রম তুলে ধরতে এ টি এম আমিনকে প্রায়ই টিভি পর্দায় দেখা যেত। নতুন দায়িত্ব বুঝে নেওয়ার জন্য তাকে অবিলম্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ইএইচবি/জেকে/এমএইচবি/০০২৫ ঘ.